আবহাওয়া ডেস্ক : দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ প্রশমিত হতে শুরু করেছে। বৃষ্টিপাত বাড়ায় তাপমাত্রা আরও দুই ডিগ্রি কমতে পারে বলে রবিবার (২৬ এপ্রিল) আবহাওয়া অফিস থেকে এমন পূর্বাভাস দেয়া হয়েছে।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হতে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরণের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রী সে. কমতে পারে। এছাড়া রাঙ্গামাটি, লক্ষ্মীপুর ও বান্দরবান জেলা সমূহের উপর দিয়ে চলমান তাপপ্রবাহ প্রশমিত হতে পারে।
পরবর্তী পাঁচদিনেও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।
<p>..</p>
Copyright © 2025 All rights reserved ভোরের আলো