
ডেস্ক নিউজঃ দেশকে এগিয়ে নিতে বিজ্ঞান চর্চায় জোর দেওয়ার আহ্বান জানিয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, বৈজ্ঞানিক আবিষ্কারের মাধ্যমে দেশের মানুষের বহু সমস্যার সমাধান করা সম্ভব। সব ক্ষেত্রে সুস্থ প্রতিযোগিতা সমাজে উজ্জ্বল সম্ভাবনার দুয়ার খুলবে।
পরিবেশের সুরক্ষা এবং দেশের বিভিন্ন সমস্যায় বৈজ্ঞানিক সমাধান বের করতে শিক্ষক-শিক্ষার্থীরা বড় অবদান রাখতে পারেন বলে মনে করেন তিনি।
বুধবার (১০ জুন) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে মাসব্যাপী বৃক্ষরোপণ এবং ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান এসব কথা বলেন।
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী স্মরণে ছিল এ আয়োজন।
সেখানে ডা. জুবাইদা রহমান আরও বলেন, বৃক্ষরোপণ শুধু গতানুগতিক কর্মসূচির মধ্যে না রেখে জনগণের অংশগ্রহণে অর্থনৈতিক ও সামাজিকভাবে সবুজ বিপ্লবে রূপ দেওয়া যায়।
<p>..</p>
Copyright © 2025 All rights reserved ভোরের আলো