টানা তিন দিন ধরে চলা পোশাকশ্রমিকদের সড়কে বিক্ষোভের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশগুলোতে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। বিশেষ করে আজমপুর ও রাজলক্ষ্মীসংলগ্ন এলাকায় যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ থাকায় উত্তরা থেকে শুরু করে বিমানবন্দর সড়ক পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ফলে অফিসগামী মানুষ, সাধারণ যাত্রী ও পথচারীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
এদিকে শ্রমিক আবির হোসেন অভিযোগ করেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চ মূল্যের বাজারে বর্তমান বেতনে জীবন যাপন করা অসম্ভব হয়ে পড়েছে। বকেয়া পরিশোধ ও নির্দিষ্ট দাবিতে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনো সুরাহা না পাওয়ায় তারা বাধ্য হয়ে রাজপথে নেমেছেন।
